Header Ads Widget

সার্কিট ব্রেকারে আগুন কেন লাগে এবং লাগলে কিভাবে নিভাবেন?

  

 সার্কিট ব্রেকারে আগুন কেন লাগে এবং লাগলে কিভাবে নিভাবেন?

সার্কিট ব্রেকারে আগুন কেন লাগে  ?

শর্ট সার্কিট কেন হয় ?

উন্নত মানের কি  কি ক্যাবল আছে 

 

 বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রায় ঘটে আগুন লাগার ঘটনা। তবে আপনি কখনো কি ভেবে দেখেছেন কেন এ ধরনের ঘটনা ঘটে? অবশ্যই কারণ রয়েছে। বাসা বা অফিস যে কোনো জায়গাতেই হতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট। বৈদ্যুতিক শর্ট সার্কিটে মুহূর্তে জীবন ও মানবসম্পদের ওপর নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়।


শর্ট সার্কিটের মধ্য দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় , ফলে উত্তাপ ও বিদ্যুতের ফুলকি ইত্যাদি সৃষ্টি হয়ে থাকে ।ফিউজ, সার্কিট ব্রেকার ইত্যাদি না থাকলে ওই বর্তনীতে অধিক উত্তাপের ফলে আগুন ধরতে পারে । যা ঘরবাড়ি বা কারখানায়  ভয়ংকর দুর্ঘটনা ঘটাতে পারে।

ঝড় বাদলের সময় গাছের ঢালপালা বা উড়ন্ত পাখি বা বাদুর বৈদ্যুতিক পরিবহন বা বিতরণ তারে ফেইজ শর্ট বা লাইন শর্ট করতে পারে যার ফলে প্রচণ্ড শব্দ,  অগ্নিকাণ্ড ঘটাতে পারে যা বিদ্যুৎ বিতরণব্যবস্থার ক্ষতিগ্রস্ত করে থাকে ।

বাসা বাড়িতে সাধারণত নিম্নমানের তড়িৎ যন্ত্রপাতি বা ত্রুটিপূর্ণ সংযোগ তারের ক্ষতি ইত্যাদি বিভিন্ন কারণে শর্ট সার্কিট হয়ে থাকে। শর্ট সার্কিটের কারণে প্রায়শই ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায়।

আগুন লাগলে কিভাবে নিভাবেন ?

সার্কিট ব্রেকারে সাধারনত অাগুন লাগে না। অাগুন লাগার/শর্ট সার্কিট হলে সাথে সাথে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে সার্কিট ব্রেকার বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর ও অাগুন লাগলে বালু অথবা ফায়ার এক্সটিংগুইশার দ্বারা অাগুন নিভাতে হবে।



 বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে।   তাই আমাদের  বৈদ্যুতিক শর্ট সার্কিট নিয়ন্ত্রণে রাখতে  হলে ন্যাশনাল বিল্ডিং কোড, উন্নতমানের ক্যাবল,  ওয়্যারিং, রুটিংমাফিক চেকিং, লকশিট তৈরি,  রুমের তাপমাত্রা ইত্যাদি বিষয়ে সতর্ক থাকতে হবে।



আসুন এসব বিষয়গুলো বিস্তারিত জেনে নেই।


উন্নত মানের ক্যাবল



আমাদের সবার উচিত  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাঁচতে উন্নতমানের ক্যাবল ব্যবহার করা ।  অবশ্যই ব্রান্ডের তার ব্যবহার করতে হবে।


ন্যাশনাল বিল্ডিং কোড


বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাঁচতে হলে অবশ্যই ন্যাশনাল বিল্ডিং কোড মেনে বাড়ি তৈরি করতে হবে। অর্থাৎ আপনার বাড়ির দেয়ালে ভেতরে বা বাইরে দিয়ে আপনি যে বৈদ্যুতিক লাইন টানতে চান তা হতে হবে ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী।

রুটিংমাফিক চেকআপ

বৈদ্যুতিক শর্ট সার্কিট নিয়ন্ত্রণে অবশ্যই নিয়মিত রুটিংমাফিক চেকআপ করতে হবে। ছয় মাস পরপর নিয়ম মেনে এসব করলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঝুঁকি এড়ানো যায়।


লকশিট তৈরি



বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাঁচতে নিয়মিত প্রতিদিন লকশিট তৈরি করতে হবে। প্রতিদিন ডিউটি অনুযায়ী ওই লকশিটে আপরেট থাকবে। কোনো সমস্যা দেখা দিলে ব্যবস্থা নেবে।


রুমের তাপমাত্রা


কেবল বা রুমের তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গরম হয়ে যায় তবে তার প্রতি অবশ্যই নজরদারি বাড়াতে হবে। দ্রুত পরীক্ষা করে দেখতে হবে কী কারণে তা হচ্ছে।

Post a Comment

0 Comments