ভাইভা-২। ভাইবা
অভিজ্ঞতা মােঃ রাশেদুল ইসলাম পিজিসিবি ২০১৯ ব্যাচ।
এটা ছিল আমার তৃতীয় ভাইবা অভিজ্ঞতা। আবছা আবছা মনে আছে। যা মনে আছে তাই শেয়ার করলাম। |
সালাম দিয়ে ভিতরে প্রবেশের পর আসন গ্রহন করতে বলা হল। ধন্যবাদ দিয়ে আসন গ্রহন করলাম।
- আপনি কি করেন? ১
- একটি টিটিসিতে ইলেক্ট্রিক্যাল ইন্সট্রাক্টর হিসেবে আছি।
- তাহলে তাে আপনি এক্সেলের কাজ ভালাে জানেন।
- জ্বী স্যার।
- দুটো কলামে কিছু সংখ্যা টাইপ করে ৩য় কলামে তাদের যােগফল (বা গুণফল ঠিক মনে নেই) দেখান।
- সানন্দে করে দেখালাম।
- কারেন্ট সাের্স কি?
- যে সাের্স লােডের যেকোন পরিবর্তন হলেও সর্বদা একটি নির্দিষ্ট কারেন্ট সরবরাহ করে।
- ভােল্টেজ সাের্স?
- লােডে পরিবর্তন হলেও সর্বদা নির্দিষ্ট ভােল্টেজ সরবরাহ করে।
- ধরুন একটি রেজিস্ট্যান্সের মান দ্বিগুণ করা হল। কারেন্ট কয়গুণ হবে? |
- কারেন্ট দ্বিগুণ হবে।
- শিওর?
- সরি স্যার কারেন্ট অর্ধেক হয়ে যাবে।
- হুম। ট্রান্সমিশন লাইনে কত ভােল্টেজ ব্যবহৃত হয়?
- ১৩২, ২৩০, ৪০০ কেভি। - এতাে বেশি ভােল্টেজ কেন ব্যবহৃত হয়?
- পাওয়ার লস কমাতে।
- পাওয়ার লস বেড়ে গেলে কি হবে?
- ট্রান্সমিশন লাইন এবং অন্যান্য ইকুইপমেন্ট অত্যধিক গরম হয়ে ফেইল করতে পারে।
- ধরুন একটি লাইন গরম হয়ে যাচ্ছে। তখন আপনার করণীয় কি?
- সরি স্যার। এটি আমার জানা নেই। (লােড কমিয়ে দিব বলেছিলাম তিনি নাকচ করে দেছে। এর উত্তর এখনও জানিনা)।
- আপনিতাে চাকরিটি করতে চান?
- অবশ্যই চাই স্যার।
- আচ্ছা এবার আপনি আসুন।
- ধন্যবাদ স্যার। আসসালামুআলাইকুম।
ভাইবা বাের্ডের স্যারেরা অনেক আন্তরিক ছিল। ভাবিনি এত দূর আসব। চাকরিটি পেয়েও গেলাম। আরাে অনেক প্রশ্ন করেছিল তবে এই মূহুর্তে মনে আসছেনা। সব বেসিক প্রশ্নই ছিল। টেকনিক্যাল রিলেটেড। ভাইবা বাের্ডে নার্ভাস হবেন না।
যথাযথ প্রস্তুতি নিয়ে যান। তারপরেও কমন নাও পরতে পারে। বিনীত হাসিমুখ ধরে রাখবেন। আপনাকে গালাগাল করলেও যেন হাসিমুখে জি স্যার জি স্যার সরি স্যার করতে পারেন। বডি লেয়েজ অনেক ইম্পর্টেন্ট ভাইবা বাের্ডে। বাের্ডের লােকদের সাথে তর্ক করতে যাবেননা। রেস্পেক্ট বজায় রেখে আপনার অবস্থান স্পষ্ট করবেন।
এতে আপনার প্রতি বাের্ডের ইতিবাচক ধারণা তৈরি হবে। অনেকে হাত পা নেড়ে চেড়ে কথা বলে। অনেকে অনেক বেশি জানে বুঝাতে অবান্তর কথাবার্তা বলে ফেলে। এগুলাে করতে যাবেননা।
কোনটা না জানা থাকলে বলে ফেলবেন - স্যার এ মুহূর্তে আমার মনে আসছেনা/ জানানেই। তাও এসব আচরণ করতে যাবেননা। আমতা আমতা করে তাদের সময় নষ্ট করতে যাবেন না। একটু সময় নিয়ে গুছিয়ে কথা বলতে পারেন। বেশি বলতে গেলে গড়বড় হয়ে যেতে পারে তাই সহজ ভাষায় অল্পকথা সেরে নিতে চেষ্টা করবেন।
ভাইবা বাের্ডে কি প্রশ্ন করছে সেটা মনযােগ দিয়ে শুনবেন। না বুঝলে সরি স্যার বুঝতে পারিনি বলে ক্ষমা চাইবেন এবং আবার প্রশ্নটি করতে বলবেন। আপনি কত ভালাে জানেন সেটা পরখ করতে নয়, আপনার ব্যক্তিত্ব, আচার আচরণ পরখ করতেই ভাইবা বাের্ডের অবতারণা। সব পারতেই হবে জানতেই হবে এমনটা নয়। সকলের জন্য শুভকামনা।

0 Comments