সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম, বাের্ডে ছয়জন ছিলেন,
-মােস্তাফিজুর ?
-জ্বী স্যার --
বসেন ১৯ -কোন পলিটেকনিক
-স্যার দিনাজপুর পলিটেকনিক --
প্রথম প্রশ্ন ছিল ইউসুফ ইলাহী চৌধুরী স্যারের (নির্বাহী পরিচালক পিএন্ডডি) -
বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত (প্রশ্ন শুনে কিছুটা হক চকিয়ে গেছিলাম, এত সহজ প্রশ্ন ৫৩) -৫০ হার্জ স্যার।
--এবার বলেন আমেরিকার ফ্রিকোয়েন্সি কত -
স্যার ২৫ হার্জ (এই ডেটা যে আমার মাথায় কিভাবে আসল তা উপরওয়ালাই ভালাে জানেন)
--২৫হার্জ !!!!! (সবারই অবাক দৃষ্টি)
-তারপর, উনিই বলে দিলেন, ৬০ হার্জ
--ধরেন আমেরিকার জন্য তৈরি কোন মেশিন বাংলাদেশে যদি চালাই তবে কি কোন সমস্যা হবে -
জ্বী স্যার, রেটেড স্পিড পাবাে না --কিভাবে, - স্যার, সেটা ৬০ হার্জের জন্য ডিজাইন করা আর আমাদের দেশের ৫০ হার্জে যখন চলবে তখনতাে স্পিড কমবেই।
--অথাৎ ফ্রিকোয়েন্সি কমলে স্পিড কমবে???
- জ্বী স্যার, স্পিড ফ্রিকোয়েন্সির সমানুপাতিক
--দ্বিতীয়জন জিজ্ঞেস করলাে সুইচগিয়ার কি
-বললাম
--কয়েকটা সুইচগিয়ারের উপাদানের নাম বলেন
--সিটি, পিটি, আইসােলেটর বলার পর আর কিছুই মাথায় আসতেছিলনা।
--আর কি কি আছে।
- মনে আসতেছেনা স্যার। (আমার মনে আসতেছিলনা অথচ বের হওয়ার পর ঠিকই সব মনে আসলাে হয়তাে কিছুটা ভাইবা ভীতি কাজ করতেছিল অথবা তখন পিজিসিবি ক্রাশ ছিল বলেই হয়তাে )
--ট্রান্সফরমার কি সুইচগিয়ারের মধ্যে পড়ে
- না স্যার
--কোন ট্রান্সফরমারই পড়েনা? (এইটাও কমন ছিল কিন্তু ওই যে ক্রাশ সামনে ৩) -
না স্যার।
--সিটি পিটি সুইচ গিয়ারের মধ্যে পড়ে না?
-জ্বী স্যার সিটি পিটি ইন্সট্রুমেন্টাল ট্রান্সফরমার এবং এগুলান সুইচগিয়ারের মধ্যে পড়ে
-- বুখলজ রিলে কোথায় লাগানাে থাকে
- বললাম।
--সিলিকা জেলের কাজ কি
- বললাম
--কোথায় লাগানাে থাকে
- বললাম।
--সামনের কম্পিউটারে এক্সেল ওপেন করেন
-আমি স্টার্ট মেনু থেকে অপেন করতেছিলাম
--শেখ রিয়াজ স্যার (নির্বাহী পরিচালক, এইচআর)
--> উপরে নাই -জ্বী স্যার , আইকন থেকে ওপেন করলাম
--১ থেকে ৫ পর্যন্ত লিখে এভারেজ করেন
- করলাম।
--বাহ ! আপনিতাে সুপারফাস্ট (আমি এখানে শর্টকাট কিছু টেকনিক এ্যাপ্লাই করেছিলাম)
-অল্পকিছু সময় নিরবতা...
--ঠিক আছে আপনি এখন আসতে পারেন
--বের হবাে এমন সময় -মােস্তাফিজুর
--জ্বী স্যার।
আপনার বাসা কি দিনাজপুরেই
- না স্যার , পঞ্চগড় এ ও আচ্ছা ঠিক আছে,
আপনি আসেন বের হওয়ার পর মনে হচ্ছিল ইস!!! দিনাজপুরে বাড়ি হলে জবটা হয়তাে হয়েই যেত]

0 Comments