Viva -01
PGCB – Viva (Electrical)
23/10/2019
আমি পিজিসিবির আগে ২টা ভাইভা দিয়েছিলাম। বিগত ভাইভা বাের্ড গুলােতে ৪ জন ছিলেন। পিজিসিবির ভাইবা বাের্ডে ৮ জন দেখে প্রথমে ভয় পেয়েছিলাম। তবে আমাকে ৫ জন প্রশ্ন করেছিলেন বাকি ৩ জন কোন প্রশ্ন করেননি।
আমি: আসতে পারি স্যার। স্যারদের মধ্যে কেউ একজন বললেন আসুন। কাছাকাছি গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছিলাম। কেউ আমাকে বসতে বলল,
আমি বসলাম এবং তাকে ধন্যবাদ দিলাম।
১ম স্যার: আপনার নাম কি, বাড়ি কোন জেলায়, কোন পলিটেকনিকে পড়াশােনা করেছেন, কত সালে পাশ করেছেন, বর্তমানে | কি করেন? (মনে মনে মহা খুশি হলাম বাংলায় প্রশ্ন করেছেন বলে। বিগত |
NPCBL এর ভাইভাতে প্রথমেই ইংরেজিতে ৪-৫ টা প্রশ্নকরেছিল। Introduce Myself ছাড়া ইংরেজিতে কিছুই ভালভাবে পারিনি বলে বাের্ডের স্যার আমাকে নিয়ে বেশ হাসাহাসি করেছিল)
১ম স্যার: পিজিসিবিতে চাকরি পেতে আপনার কী কী বিষয় জানতে হবে?
১ম স্যার: গ্রিডলাইনে কি কি ব্যবহৃত হয়?
১ম স্যার: সাবস্টেশনে কি কি থাকে?
২য় স্যার: ট্রান্সফরমার গরম হয় কেন এবং ট্রান্সফরমারের তাপ কেন নিয়ন্ত্রন করা হয়?
১ম স্যার: ট্রান্সফরমারে কি কি কুলিং সিস্টেম ব্যবহৃত হয়? একইসাথে একাধিক কুলিং সিস্টেম ব্যবহার করা যায় কিনা?
২য় স্যার: ট্রান্সফরমারের রেটিং কিসে প্রকাশ করা হয়? কেন রেটিং প্রকাশ করা হয়?
৩য় স্যার: কম্পিউটারের উপাদানগুলো কী কী? ৩য় স্যার: কম্পিউটারের এমন একটি ডিভাইসের নাম বলুন যা ইনপুট আউটপুট উভয়ের কাজ করে?
৩য় স্যার: কম্পিউটারের হার্ড কি?
৩য় স্যার: CPU এর পূর্ণনাম বলুন?
৩য় স্যার: কম্পিউটারের গাণিতিক কাজ কোথায় সম্পূর্ণ হয়?
৩য় স্যার: ALU এর পূর্ণনাম বলুন?
৪র্থ স্যার: ফেজ সিকোয়েন্স কি?
৪র্থ স্যার: হারমনিক্স কি?
৫ম স্যার: ট্রান্সফরমারের হ্যামিংকি?
৫ম স্যার: ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ইলেকট্রনের বিপরীত কি?
১ম স্যার: ট্রান্সফরমারের গায়ে রেটিং কিভাবে লেখা থাকে? রেটিং বলার সময় কিভাবে বলতে হয়?
২য় স্যার: আপনার সামনে যে যন্ত্রটি আছে এটি কি কম্পিউটার? এটি কোন ধরনের কম্পিউটার এর নাম কি? (আমার সামনে একটি ল্যাপটপ ছিল)
২য় স্যার: আপনি কম্পিউটারে কি কি কাজ করতে পারেন?
বি:দ্র: আমার ভাইভা ২য় দিন ছিল বলে আমাকে একটু বেশী প্রশ্ন করেছিল। ভাইভা শুরুর দিকে একটু বেশী প্রশ্ন করে। ৭-৮ দিন ভাইভা নেওয়ার পর অনেক স্যারের ভাইভা নেওয়ার ভাবমূর্তি নষ্ট হয়ে যায় তখন আর বেশী প্রশ্ন করে না। ২০১৮ সালে আলাদা কম্পিউটার টেষ্ট হয়েছিল। ২০১৯ সালের ভাইভাতে আলাদা কম্পিউটার টেষ্ট হয়নি।
ভাইভা বাের্ডে কাউকে কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে প্রশ্ন করেছিল। আবার কাউকে কিছু মাইক্রোসফট অফিসের কাজ দিয়েছিল। যেমন বাংলা/ইংরেজি টাইপিং,, টেবিল আঁকা, যােগ বিয়ােগ, গুণ, ভাগ,, গড় ইত্যাদি।

0 Comments