Header Ads Widget

কারেন্ট কি | এসি ও ডিসি কারেন্ট এর পার্থক্য

                     Difference between AC current and DC current


কারেন্ট কি ?


বর্তমানে মানুষ সবচেয়ে বেশি চাহিদার জ্বালানি হিসেবে কারেন্ট ব্যবহার করছে। কিন্তু কারেন্ট সাধারণ জ্বালানির মতো নয়, ইলেক্ট্রনিক্সে দৈনন্দিন ব্যবহারের জন্য কারেন্টের চাহিদা যেভাবে বাড়ছে। কারেন্টের মাধ্যমে আমরা টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটার, ফ্যান, হিটার, মোটর, চার্জার ইত্যাদি চালাই। তাই বলা যায় দৈনন্দিন বিভিন্ন কাজে কারেন্টের ব্যবহার জরুরি

বর্তমানে বিদ্যুতের চাহিদা দ্বিগুণ হওয়ায় কারেন্ট ছাড়া কোনো ইলেকট্রনিক্স যন্ত্র চালানো সম্ভব নয়। ঘরের বাল্ব, ফ্যান, এসি, ফ্রিজ, টিভি ব্যবহারের জন্য বা কারখানায় বিভিন্ন যন্ত্রকে পরিচালনা করার জন্য ব্যবহৃত শক্তির নাম হলো কারেন্ট। তাই আজ কারেন্ট কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

 

 ১. কারেন্ট কি ?

২. কারেন্ট কয় প্রকার ও কি কি ?

৩. এসি কারেন্ট কাকে বলে ?

৪.এসি কারেন্ট এর বৈশিষ্ট্য ।

৫. এসি কারেন্টের সুবিধা।

৬. এসি কারেন্টের অসুবিধা।

৭.এসি কারেন্টের ব্যবহার।

৮. ডিসি কারেন্ট কাকে বলে ?

৯. ডিসি কারেন্ট (DC CURRENT) এর বৈশিষ্ট্য।

৯. DC CURRENT ( ডিসি কারেন্ট ) এর ব্যবহার।

১১. এসি কারেন্টকে ডিসি কারেন্ট থেকে বেশি বিপদজনক বলা হয় কেন?

১২. এসি ও ডিসি কারেন্টের পার্থক্য । Difference between AC current and DC current


 

কারেন্ট সাধারণত  দুই প্রকার ।

যথা:

 ১। AC CURRENT (এসি কারেন্ট )

 ২। DC CURRENT  (ডিসি কারেন্ট)


অন্য আর্টিকেল পড়ে আসতে পারেন 

লোডশেডিং কেন হয় ? Why is Load Shedding?

 কেন পাওয়ার ফ্যাক্টর 1 এর বেশি হওয়া হয় না ? তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল

 How to calculate power factor

 

এসি কারেন্ট (AC CURRENT)  কি :

AC এর পূর্নরূপ হলো Alternating Current যার অর্থ পরিবর্তিত প্রবাহ।

 এর অর্থ শুনে বােঝা যায় যে  AC Current পরিবর্তনশীল কারেন্ট, যা সব সময় একই রেটিং দেয় না। যে কারেন্ট সব সময় একই গতিতে চলে না তাকে AC Current বলে ।

 যে কারেন্ট এর দিক সময়ের সাথে দিক পরিবর্তিত হয় তাকে এসি কারেন্ট বলে।


এসি কারেন্ট আমাদের দেশে সেকেন্ডে ৫০ বার দিক বদলায়, আর আমেরিকায় সেকেন্ডে ৬০ বার বদলায়। AC Current এর প্রবাহ  ঢেউয়ের মত সােজা রেখার মধ্যে দিয়ে উপরে নিচে করে প্রবাহিত হয়। অর্থাৎ উপর নিচ বলতে  আপ-ডাউন ভােল্টেজ প্রবাহিত হওয়া বােঝায়।

 আমরা সাধারণত ২৩০ ভােল্ট এসি কারেন্ট বাড়ির জন্য ব্যবহার করে থাকি এবং বিভিন্ন কারখানার জন্য উচ্চ ভােল্ট যেমন : ০.৪ কেভি, ৩৩ কেভি, ১৩২ কেভিও  ব্যবহার করে থাকি। এসি কারেন্টকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে ভােল্টেজ কমিয়ে ডায়ােড দিয়ে ডিসি ভােল্টেজ রুপান্তরিত করে সাধারণ হােম ইলেক্ট্রনিক্সে ব্যবহার করা হয়। 


Alternating Current

এসি কারেন্ট (AC CURRENT) এর বৈশিষ্ট্য:

  1.   এসি কারেন্ট  সময়ের সাথে দিকের পরিবর্তন করে।
  2.   এসি কারেন্টের গতি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপ-ডাউন করে। 
  3.  এসি পরিবর্তশীল কারেন্ট।
  4. এসি কারেন্টে হাত দিলে শক্‌ করে।
  5.  এসি কারেন্ট সরাসরি কোন ইলেক্টনিক্স ডিভাইসে ব্যবহার করা যায়না। 
  6. এসি কারেন্ট sine wave  উৎপন্ন করে।

 

এসি কারেন্টের সুবিধা :


1.  ট্রান্সমিশন লাইনের মাধ্যমে  অল্টারনেটিং ভােল্টেজকে দূর দূরান্তে প্রেরণ করা যায়।
2. কম খরচেে এসি  কারেন্ট উৎপন্ন করা যায়।
3. এসি ভােল্টেজ বেশি উৎপন্ন করা যায়।

4. এসি কারেন্টের রক্ষনাবেক্ষন খরচ ডিসি কারেন্টের চেয়ে কম পড়ে।

 

এসি কারেন্টের অসুবিধা:


1. এটি ডিসির চেয়ে কম বিপদজ্জনক কিন্তু বেশি আকর্ষণপূর্ণ।
2. উচ্চ ভােল্টেজে  এসি দিয়ে কাজ করা অনেক বেশি বিপজ্জনক।
3. এসি থেকে সরাসরি ব্যাটারী চার্জ করা যায় না।
4. সামান্য অসাবধানতার জন্য খুব মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে।

 

এসি কারেন্টের ব্যবহার :


1. বিভিন্ন কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে প্রচুর পরিমানে এসি কারেন্ট ব্যবহার কয়া হয়।
2. আমাদের বাসা বাড়ি ও অফিস-আদালতে যে কারেন্টে রয়েছে সেটাও এসি কারেন্ট। 


3. আমাদের দৈনন্দিন প্রায় সব যন্ত্রপাতিতে প্রত্যক্ষ ও পরােক্ষ  ভাবে এসি কারেন্টের ব্যবহার রয়েছে।

 

ডিসি কারেন্ট  (DC CURRENT) কি ?

DC এর পূর্নরূপ হলো  Direct Current যার অর্থ  সমপ্রবাহ |  

এই ডিসি কারেন্টের  মান সব সময় একই রকম থাকে। কোন সময়  এর জন্য এর  মানের  কোনো পরিবর্তন হয় না। তাই ডায়ােডের মাধ্যমে ইলেটনিক্সে ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। সাধারণত ডিসি কারেন্ট  ৩ ভােল্ট হতে ২৪ ভােল্ট পর্যন্ত ভােল্টে ব্যবহার করা হয় । ডিসি কারেন্টে অনেক বড় বড় মেশিন ও ব্যবহার করা হয়।


স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে ভােল্ট কমিয়ে ডায়ােডের মাধ্যেমে ডিসি কারেন্টে রুপান্তরিত করে সাধারণ ইলেক্ট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা হয়। আবার অনেক সময় স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে বেশি ভােল্ট ব্যবহার করি। 

Direct Current



DC CURRENT ( ডিসি কারেন্ট ) এর ব্যবহার:

 এসি কারেন্ট ট্রান্সমিটারের মাধ্যমে ডায়ােড দিয়ে ডিসিতে পরিবর্তন করে আমাদের প্রতিদিনের ব্যবহৃত টিভি, কম্পিউটার, রেডিও, মােবাইল, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইসে বিভিন্ন ভাবে ব্যবহার হয়।


ডিসি কারেন্ট (DC CURRENT) এর বৈশিষ্ট্য:

  1. ডিসি কারেন্টের গতি সব সময় এক থাকে।
  2.  ডিসি কারেন্টের গতি অপরিবর্তনী।
  3. ডিসি কারেন্ট সরাসরি ইলেনিক্সে ব্যবহার করা যায়। 

      4. ডিসি কারেন্ট প্রবাহিত ধাতুতে হাত পড়লে শক্ করে না।  

 

এসি কারেন্টকে কেন ডিসি কারেন্ট থেকে বেশি বিপদজনক বলা হয় ?

অনেক কারণ আছে তবে  সহজ কথায় একটা কারণই বলি। 


ডিসি কারেন্ট 50 A শক মানে 50 A কনস্ট্যান্ট থাকে।

এসি 50 A শক মানে 50 A নয় এর চেয়ে কম বা বেশি হয়ে থাকে। সর্বোচ্চ বা শূন্য লেভেলের উপর ভিত্তি করে এসি কারেন্ট প্রতি সেকেন্ডে ৫০- ৬০ বার দিক পরিবর্তন করে যার ফলে , যখন মানুষের হার্টের মধ্য দিয়ে কারেন্ট যায় তখন এই কম্পন হার্টের স্বাভাবিক কম্পোনের উপর আরোপিত হয়। 

ফলে শরীরে স্বাভাবিক রক্ত চলাচলের বাঁধাগ্রস্থ করে থাকে।
ডিসি কারেন্ট মুলত এই ঘটনা ঘটায় না। ডিসি কারেন্ট এর দিক বদলায় না, যার ফলে কম্পাঙ্ক শূন্য তাই ডিসি কারেন্ট হার্টকে ফ্রিজ বা স্ট্যাচু করে দেয়। কারেন্ট থেকে মুক্ত হবার পরেই একটা স্ট্যাচু হার্ট দ্রুত ও সহজে আগের অবস্থানে ফিরে আসতে পারে।

 কিন্তু আমরা দেখি যে এসি কারেন্ট আক্রান্ত রোগিকে হাসপাতালে DE Fibrillating দিয়ে হার্ট স্বাভাবিক কম্পাঙ্কে আনার জন্য চেষ্টা করা হয়। এটা দেখতে দু'টি বাটির মত জিনিস বুকের দুপাশে ধরে শক দিয়ে থাকে। অনেক বাংলা , হিন্দিতে মুভিতে দেখেছেন হয়তো।

যদি এসি কারেন্ট হার্ট দিয়ে না গিয়ে ব্যক্তির হাত দিয়ে ঢুকে পা দিয়ে বের হয় সেক্ষেত্রেও এসি মারাত্মক। মানুষের শরীরে রোদ ডিসি কারেন্টের জন্য সমান থাকলেও এসি এর জন্য কমে যায়। এসি কারেন্টের ফ্রিকুয়েন্সি এই বিশেষ রোধ ইম্পিডেন্সকে কমিয়ে দেয়। ফলে এসি শকের প্রভাব ডিসি কারেন্টের চেয়ে বেশি হয়।
এসি ফ্রিকুয়েন্সি শরীরের পেশি গুলোকে সংকোচন করে ফেলে যার ফলে শরীরকে কারেন্ট লাইন এর সাথে আটকে রাখতে সাহায্য করে।

ডিসি প্রথম থেকে কনস্ট্যান্ট গতিতে চলে তাই কারেন্ট শুরুতেই হঠাৎ করেই দেহকে টেনে ধরে এবং সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া বলের কারনে মানুষ ছিটকে পড়ে।
এজন্য এসি কারেস্টকে ডিসি কারেন্ট থেকে বেশি বিপদজনক বলা হয়।

 

 এসি ও ডিসি কারেন্টের পার্থক্য । Difference between AC current and DC current

Difference between AC Current and DC Current

 

আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো আর্টিকেলে।

 









 



Post a Comment

0 Comments