Header Ads Widget

ফিউজ কাকে বলে? What is Fuse ?

 



ফিউজ  এমন একটি ডিভাইস যা  ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় । ফিউজের  কাজ একদমই  সিম্পল, আজকে আমরা  ফিউজের কার্যপদ্ধতি ও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন-উত্তর  ‍নিয়ে  আলােচনা করব । চলুন শুরু করা যাক 


     1. ফিউজ কী ? কাকে বলে?

     2. ফিউজের কার্যপদ্ধতি-

     3.  ফিউজ তারে  যে সকল ম্যাটেরিয়াল ব্যবহার হয় .

     4. ফিউজিং কারেন্ট কি? 

     5. ফিউজ এর কাট-অফ কারেন্ট কি? 

    6. কারেন্ট রেটিং অফ ফিউজিং এলিমেন্ট কি?

    7. ফিউজিং ফ্যাক্টর কি? 

    8. ফিউজের সুবিধাসমূহ 

    9. ফিউজের অসুবিধাসমূহ


  ফিউজ কাকে বলে?

  Fuse হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের অনেক সরু ও কম গলনাঙ্ক বিশিষ্ট  একটি  পরিবাহী তার যা বৈদ্যুতিক সার্কিটে সংযুক্ত থেকে নির্দিষ্ট পরিমান কারেন্ট অনির্দিষ্টকাল বহন করতে পারে। নির্ধারিত পরিমানের চেয়ে অতিরিক্ত বেশি কারেন্ট প্রবাহিত হলেই ফিউজ নিজে গলে গিয়ে বর্তনীর ত্রুটিপূর্ণ অংশকে সাের্স থেকে বিচ্ছিন্ন করে দেয়।

এক কথায় বলা যায় , Fuse হলাে একটি ইলেকট্রিক্যাল সেফটি  ডিভাইস।

ফিউজের কার্যপদ্ধতি : 

 Fuse তারের কাজ হলাে অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন না করে নির্দিষ্ট পরিমান কারেন্ট বা স্বাভাবিক কারেন্ট বহন 

  করা। যখন  কোন সার্কিটে অতিরিক্ত  কারেন্ট প্রবাহিত  হয় তখন Fuse তার অপারেশন শুরু করে।


      Metal     Melting point     Specific Resistance 

 Aluminum|       240°F                 2.86 µΩ - cm
 Copper              2000°F              1.72 µΩ - c      

  Lead               624°F                 21.0 µΩ  - cm
  Silver             1830°F               1.64 µΩ - cm
  Tin                 463°F                  11.3 µΩ - cm
  Zinc              787°F                    6.1 µΩ - cm 



ফিউজে একটি মেটাল তার বা তারের টুকরাে। যখন সার্কিটে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত  হয় তখন এই মেটাল তার  গলে যায়  ও সার্কিট কে রক্ষা করে। Fuse অপারেশন শেষ হলে গেলে তা পুনরায় খুলে মেটাল তার লাগিয়ে আবার ব্যবহার করা যায়।

 ফিউজ তারে  যে সকল ম্যাটেরিয়াল ব্যবহার হয় :

 1.    Tin   ( টিন )

 2.    Lead   (লিড)

 3.    Zinc ( জিংক  )

  4.   Silver  ( সিলভার )

 5.   Antimony  (এন্টিমনি)

 6.     Copper   (কপার)

 7.    Aluminum  (অ্যালুমিনিয়াম) ইত্যাদি।

ফিউজিং কারেন্ট  কাকে বলে ?

 ফিউজের মধ্যে অতিরিক্ত কারেন্ট প্রবাহ হলে ফিউজের তার গলে যায়। যে সর্বনিম্ম  কারেন্ট এ প্রবাহিত হলে ফিউজের তার গলে যায় তাকে ফিউজিং কারেন্ট বলে।

ফিউজের কাট-অফ কারেন্ট কাকে বলে ? 

 শর্ট সার্কিটের ফলে কারেন্ট তার  সর্বোচ্চ মান  পৌছানোর  পূর্বে Fuse তার গলে যায় তাকে  ফিউজের কাট-অফ কারেন্ট বলে।

কারেন্ট রেটিং অফ ফিউজিং এলিমেন্ট  কাকে বলে ? 

Fuse তারে যখন বেশি  পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তখন  তা অনেক  গরম হয়ে যায়।  অতিরিক্ত গরম অবস্থায় Fuse তার গলে না গিয়ে ম্যাক্সিমাম যে পরিমাণ কারেন্ট বহন করতে পারে তাকে ঐ ফিউজের কারেন্ট রেটিং বলে।

ফিউজিং ফ্যাক্টর কি?

ফিউজের ন্যূনতম ফিউজিং কারেন্ট এবং কারেন্ট রেটিং এর অনুপাতকে ফিউজিং ফ্যাক্টর বলে।

এর মান 1 এর চেয়ে বড় হয়।

 

ফিউজের সুবিধা :

1. প্রটেকটিভ ডিভাইস  গুলোর  মধ্যে Fuse সবচেয়ে সহজ ও সরল পদ্ধতি।

2.  এর অপারেটিং টাইম সার্কিট ব্রেকারের তুলনায় খুব কম। 

3.  প্রয়ােজন মতো  ফিউজের তার পরিবর্তন করা যায়। 

4.  এটা দাম কম ।

 5.  এটি ওভার কারেন্ট প্রটেকশনে বেশ উপযােগী।


ফিউজের অসুবিধা :

1. এর সঠিক নির্দিষ্ট রেটিং নির্ধারন করা প্রায় অসম্ভব বিধায় অনেক ক্ষেত্রে ঠিক মূহুর্তে Fuse পুড়ে যায় না। 


2. Fuse তারের সাইজ কনো সময়উ মােটা হওয়া উচিৎ না। মােটা তার লাগালে শর্ট সার্কিট অবস্থায়ও ফিউজের তার গলে যায় না।

 3. ফিউজের কাট অফ ইফেক্ট গুন থাকায় উচ্চ ভােল্টেজের রিয়্যাক্টিভ সার্কিটে মারাত্মক ইনডিউসড ভােল্টেজ উৎপন্ন হওয়ার সম্ভবনা থাকে। 


4. আর্ক নির্ভাপনের তেমন কোন ব্যবস্থা থাকে না ফলে ৩৩ কেভির উপরে হাই ভােল্টেজ লাইনে ইহা ব্যবহার করা    হয় না।

Post a Comment

0 Comments