সাবস্টেশনে ডিসি ভোল্টেজ কেন ব্যবহার করা হয়।
Why is DC voltage used in substations?
![]() | |||
| Why is DC voltage used in substations? |
সাবস্টেশনের নির্ভরযোগ্যতা বাড়ানোর জন্যে এবং ব্যাকআপ হিসেবে ডিসি ভোল্টেজ ব্যবহার করা হয়।
যখন বড় কোনো ধরনের দুর্যোগ হয়, তখন সাবস্টেশনে এসি সাপ্লাই বন্ধ হতে পারে, কিন্তু তখনও তো আমাদের প্রটেকটিভ ডিভাইস গুলো চালু রাখতে হবে, নাহলে বিশাল ক্ষতি হতে পারে।
এজন্যেই, এসি সাপ্লাই বন্ধ হলেও প্রটেকটিভ ডিভাইস গুলো নিরবিচ্ছিন্ন ভাবে চালানোর জন্যে ব্যাটারি ব্যবহার করা হয়।
সাবস্টেশনের লোডের উপর নির্ভর করে কত ভোল্টজ এর ব্যাটারি ব্যবহার করব । সাবস্টেশনের লোডের উপর ভিওি করে ২৪, ৪৮ ,১১০ ভোল্টের ডিসি ব্যাটারি ব্যবহার করা হয়।
১। সাবস্টেশনে ডিসি সাপ্লাই ব্যবহৃত হয় : কন্ট্রোল সিস্টেমে ২৫ ভোল্ট এবং ১১০ ভোল্ট ব্যবহৃত হয়। কমিউনিকেশন সিস্টেমে ৪৮ ভোল্টজ ব্যবহৃত হয় ।
২। সিটির সেকেন্ডারি কারেন্ট সাধারণত 5A বা 1A হয়ে থাকে। প্রতিটি সিটিতে একাধিক কোর (টারমিনাল/কন্ডাকটর) থাকে। কোর গুলো সাধারণত প্রটেকশন এবং মিটারিং এর কাজে ব্যবহৃত হয়। একটি সিটি দিয়েই কারেন্ট, পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি পরিমাপ করা যায়। পাশাপাশি প্রটেকশনের জন্য রিলেতে সংযোগ দেয়া হয়।
৩। পিটির সেকেন্ডারি ভোল্টেজ সাধারণত ১১০ ভোল্ট হয়ে থাকে। রিভার্স পাওয়ার রিলে, ডিস্ট্যান্স রিলেতে পিটির সংযোগ দিতে হয়। পিটি দিয়ে মিটারিং কোর ভোল্টেজ, পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি পরিমাপ করা যায় ।
৪। 25/41MVA ট্রান্সফরমার বলতে বুঝায় : কুলিং সিস্টেম চালু করা ছাড়া ট্রান্সফরমারটি 25MVA লোড দিতে সক্ষম । যখন Cooling System চালু করা হয় তখন সর্বোচ্চ 41MVA লোড সরবরাহ করতে পারে।
৫। সাবস্টেশান টু সাবস্টেশান যোগাযোগের জন্য : Optical Fiber এবং PLC কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়। ট্রান্সমিশন লাইনের সবার উপরে সিঙ্গেল কন্ডাকটরটিকে Optical Fiber Ground Wire বলা হয়। এই কন্ডাকটরের ভিতরে অপটিক্যাল ফাইবার থাকে।
৬। ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইন আলাদা করার উপায় হচ্ছে : পোলের গঠন, কন্ডাক্টরের দুরত্ব, ইনসুলেটর ডিস্ক সংখ্যা এবং কন্ডাকটর সাইজ দেখা। সাবস্টেশানের ক্ষেত্রেও প্রযোজ্য।
৭। সাবস্টেশানের হার্ট বলা হয় ডিসি সিস্টেমকে। পাওয়ার সিস্টেমের মস্তিষ্ক বলা হয় রিলেকে।
৮। সাবস্টেশনে পাথর কেন ব্যবহৃত হয় :
পিচ্ছিল হওয়া প্রতিরোধ করতে, স্টেপ সাইজ ভোল্টেজ বাড়াতে, ক্ষুদ্র প্রাণীর চলাচল বিঘ্ন ঘটাতে, সহজে গ্রাউন্ডিং পরিবর্তন করার সুবিধার্তে।
৯। সাবস্টেশানে সবচেয়ে দামী ইকুয়েপমেন্ট হলো : ট্রান্সফরমার। যেকোন সাবস্টেশানে অবশ্যই বাসবার থাকে। সুইচিং সাবস্টেশনে ট্রান্সফরমার থাকে না।
১০। সাবস্টেশানের প্রধান কাজ হচ্ছে : ইলেক্ট্রিক্যাল যেকোন রাশিকে পরিবর্তন করে সরবরাহ করা। তবে সুইচিং সাবস্টেশান কারেন্ট/ভোল্টেজ/ফ্রিকুয়েন্সী/পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি পরিবর্তন করে না।
১১। দূরবর্তীভাবে সাবস্টেশন, বৈদ্যুতিক লোড এবং বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ
করার পদ্ধতি হচ্ছে,
SCADA । সাবস্টেশনকে দুর থেকে নিয়ন্ত্রণ করার জন্য SCADA ব্যবহৃত হয় ।
SCADA = Supervisory Control And Data Acquisition
১২। সাবস্টেশনে ব্যবহত ইকুয়েপমেন্ট: কি কি ?
Transformer, Busbar, CT, PT, Lightening Arrestor, Groundling Switch, Disconnector Switch, Circuit Breaker, Control Panel, Relay Panel, DC System .

0 Comments