Header Ads Widget

সার্কিট ব্রেকার কি? এবং কিভাবে কাজ করে?Circuit Breaker

সার্কিট ব্রেকার কি ?

 সার্কিট ব্রেকার  কিভাবে কাজ করে ?

 

সার্কিট ব্রেকার কি? এবং কিভাবে কাজ করে?

 Circuit breaker  এর নাম আমরা কম বেশি সবাই দেখছি ও শুনেছি। আমরা জানি সার্কিট ব্রেকার কতটা গুরুত্বপূর্ণ জিনিস যা ইলেকট্রনিক যন্ত্রপাতিকে রক্ষা করে।
সার্কিট ব্রেকার কি বা কাকে বলে , সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে তা আমরা অনেকেই জানি না ।  আমরা আজেকে এই বিষয় নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক।

1. সার্কিট ব্রেকার কি বা কাকে বলে?

2.সার্কিট ব্রেকার কি কি কাজ করে?

3.সার্কিট ব্রেকার কত প্রকার ও কি কি ?

4.সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে ?  

  

 সার্কিট ব্রেকার কি বা কাকে বলে?

সহজ ভাষায় যদি বলি, সার্কিট ব্রেকার হচ্ছে নিরাপত্তা প্রদানকারী অর্ধ স্বয়ংক্রিয়  ডিভাইস যা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যন্ত্রপাতিকে নিরাপদ রাখে। যদি কোনো কারনে  লাইনে যদি অতিরিক্ত পরিমান বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে দূর্ঘটনা ঘটতে পারে।যন্ত্রপাতি পুড়ে যাওয়া থেকে শুরু করে আগুন লাগাও বিচিত্র নয়। 

সার্কিট ব্রেকার কি কি কাজ করে?

১. যদি  কোন কারণে এসি লাইনে শর্ট সার্কিট (Short Circuit) ঘটে

২. অতিরিক্ত লোড লাগানো (ওভার লোড)

 ৩. যদি কোন কারণে  লাইন ভোল্টেজ বেড়ে যায় (ফলে কারেন্টের প্রবাহ বৃদ্ধি হয়)

এরকম ক্ষেত্রে সার্কিট ব্রেকার নিজে থেকেই ট্রিপ (Trip) করে বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মূল্যবান যন্ত্রপাতি কে রক্ষা করে।

 

সার্কিট ব্রেকার কত প্রকার ও কি কি ---

অগ্নি নির্বাপনের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকার  4 প্রকার

১. ওয়েল সার্কিট ব্রেকার।
২. এয়ার সার্কিট ব্রেকার।
৩. সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার।
৪. ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার।

সার্ভিসের উপর ভিত্তি করে  সার্কিট ব্রেকার 2 প্রকার 

১. আউটডোর সার্কিট ব্রেকার 

২. ইনডোর সার্কিট ব্রেকার

অপারেটিং মেকানিজমের উপর ভিত্তি করে  সার্কিট ব্রেকার ৩ প্রকার

১. স্প্রিং অপারেটেড সার্কিট ব্রেকার।
২. নিউমেটিক সার্কিট ব্রেকার।
৩. হাইড্রো-ইলেক্ট্রিক সার্কিট ব্রেকার।

ভোল্টেজ লেবেল ইনস্টলেশনের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকার ৩ প্রকার

1. High voltage সার্কিট ব্রেকার
2. Medium voltage সার্কিট ব্রেকার
3. Low voltage সার্কিট ব্রেকার


এছাড়া আরো কয়েকটি  ভাবে ভাগ করা যায়


১. ম্যাগ্নেটিক সার্কিট ব্রেকার।
২. কমন ট্রিপ সার্কিট ব্রেকার।
৩. থার্মাল সার্কিট ব্রেকার।
৪. ডিসকানেক্টিং সার্কিট ব্রেকার।
৫. কার্বন ডাই-অক্সাইড সার্কিট ব্রেকার। 

 
সার্কিট ব্রেকার দুটি প্রধান অংশ নিয়ে গঠিত।


1. ফিক্সড কন্টাক্ট।

 2. মুভিং কন্টাক্ট।


আমরা বাসা-বাড়িতে সাধারনত Miniature Circuit Breaker (
MCB) ব্যবহার করে থাকি। তারই প্রেক্ষিতে নিচে মিনিয়েচার সার্কিট ব্রেকারের ছবি নিচে দেওয়া হয়েছে।

 

সার্কিট ব্রেকারের কার্যপ্রনালী :

সার্কিট ব্রেকারের কিছু সাধারন কার্যপ্রনালী  হলাে।


১.  স্বাভাবিক অবস্থায় সার্কিট ব্রেকার  ম্যানুয়ালি অপারেট করা হয়ে থাকে। 

২. ত্রুটিপূর্ণ অবস্থায় সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয় ভাবে অপারেট করে। 

৩. স্বাভাবিক অবস্থায় মুভিং এবং ফিক্সড কন্টাক্ট একই কন্টাক্টে থাকে এবং সার্কিটের মধ্যেদিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়।

৪.  সিটি এবং রিলে উভয়ই স্বয়ংক্রিয়  ভাবে বাধার জন্য কাজ করে থাকে। 

 

সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে

আমরা আগেই জেনেছি যে, কোন কারণে যদি ওভারলোড হয় বা শর্ট সার্কিট ঘটে তাহলে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয় যায়। কিন্তু কিভবে এই কাজটি ঘটে তা বেশ মজার। তবে বিভিন্ন ধরণের সার্কিট ব্রেকারে এই পদ্ধতিটিও ভিন্ন।

কাজের ধাপ :

১.  যখন লাইনে স্বাভাবিক কারেন্টের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয় (অতিরিক্ত কারেন্ট ফল্টজনিত কারনে) তখন কারেন্ট ট্রান্সফরমার (সিটি) অতিরিক্ত কারেন্টকে কমিয়ে রিলে কয়েলে প্রেরন করবে।

২.  রিলে কয়েলে যখন পিক কারেন্ট (নির্দিস্ট কারেন্টের চেয়ে বেশি কারেন্ট) অবস্থায় আসে তখন রিলে কয়েল এক্টিভ হয় এবং রিলের মুভিং কন্টাক্ট সার্কিটকে বন্ধ করে।

৩. তখন ট্রিপ সার্কিটের ব্যাটারির মাধ্যমে ট্রিপ কয়েল এনার্জিড হয় এবং কন্টাক্টকে ব্রেক করে থাকে।



Read more:

লোডশেডিং কেন হয় ? Load Shedding

কারেন্ট কি | এসি ও ডিসি কারেন্ট এর পার্থক্য  

Types of Diodes | ডায়োড কত প্রকার ও কী কী ?

How to calculate power factor 

স্কিন ইফেক্ট কি ?

 কেন পাওয়ার ফ্যাক্টর 1 এর বেশি হওয়া হয় না ? তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। 

ট্রান্সফরমারের বিভিন্ন অংশ এবং তাদের কার্যাবলী (Different Parts of transformer) 

সাবস্টেশনে কেন পাথর বিছানো হয়? 

Post a Comment

0 Comments